
হবিগঞ্জের ঘটনার পর এবার সিলেটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িবহরে দুই দফা হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুর তিনটার দিকে পাঁচ মাইল বাজারে দ্বিতীয় দফায় এই হামলার ঘটনা ঘটে।
এর আগে এনসিপির গাড়িবহরটি গোলাপগঞ্জ পৌর শহরের চৌমুহনী এলাকায় পৌঁছালে বিএনপির নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ করেছে দলটি।
এদিকে দুপুর সোয়া ৩টার দিকে ফেসবুক পোস্টে এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) মো. সার্জিস আলম লেখেন, ‘সিলেটের পাঁচ মাইল বাজারে দ্বিতীয় দফায় বিএনপি তাদের ওপর আক্রমণ করেছে।’ এর ৩০ মিনিট আগে দেওয়া আরেকটি পোস্টে তিনি জানান, সিলেটের গোলাপগঞ্জে তাদের গাড়িতে হামলা হয়েছে এবং বহনকারী গাড়ি ভাঙচুর করা হয়েছে।
আপনার মতামত লিখুন :