নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে আজ রোববার (১৯ জুলাই) ফিফা বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচে স্পেনের মুখোমুখি হচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এই হাইভোল্টেজ ম্যাচের আগে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আর্জেন্টিনার প্রতি তার প্রকাশ্য সমর্থন ব্যক্ত করেছেন। টাইমস অব ইসরাইলের বরাতে এ তথ্য জানা গেছে।
ইসরাইলে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত রাব্বি শিমন অ্যাক্সেল ওয়ানিশের সঙ্গে এক বৈঠকে নেতানিয়াহু এই সমর্থনের কথা জানান। এ সময় রাষ্ট্রদূত আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইর পক্ষ থেকে ইসরাইলি প্রধানমন্ত্রীর জন্য একটি বার্তা পৌঁছে দেন।
রাষ্ট্রদূতের বার্তার জবাবে নেতানিয়াহু বলেন, 'হাভিয়ের, আপনি একজন সত্যিকারের বন্ধু। আপনি আমাদের ঘনিষ্ঠ বন্ধু। আমরা আর্জেন্টিনার পাশে আছি এবং নানা ক্ষেত্রেই তাদের সমর্থন করি। আগামীকালের ম্যাচের জন্যও শুভকামনা রইল। শুভকামনা আর্জেন্টিনার জন্য।'
উল্লেখ্য, রোববারের এই ফাইনাল ম্যাচটিকে অনেকেই প্রতীকী গুরুত্বের লড়াই হিসেবে দেখছেন। কারণ ইসরাইল ইস্যুতে আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেস এবং স্পেনের রাজধানী মাদ্রিদের অবস্থানের মধ্যে স্পষ্ট পার্থক্য রয়েছে। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসিকে নিয়ে সমালোচনামূলক মন্তব্য এবং বিভিন্ন ইহুদিবিদ্বেষী ষড়যন্ত্রতত্ত্ব ছড়ানোর ঘটনাও লক্ষ্য করা গেছে।
আপনার মতামত লিখুন :