
লোহিত সাগর দিয়ে যাওয়ার সময় সৌদি আরবের দু'টি তেলবাহী ট্যাংকারে হুথিদের চালানো হামলার ঘটনায় কঠোর নিন্দা জানিয়েছে পাকিস্তান। বৃহস্পতিবার সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে টেলিফোনে আলাপকালে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এই হামলার বিষয়ে নিন্দা জানান।
পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে পাকিস্তানের প্রধানমন্ত্রী লিখেছেন, লোহিত সাগরে সৌদি তেলবাহী ট্যাংকারের ওপর হুথিদের হামলার তীব্র নিন্দা জানাই। তিনি আরও বলেন, এ ধরনের কর্মকাণ্ড অগ্রহণযোগ্য এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। এছাড়া, এই হামলা নৌচলাচলের স্বাধীনতাকে বিপন্ন করার পাশাপাশি আঞ্চলিক শান্তি ও নিরাপত্তাকে ক্ষুণ্ণ করে বলেও তিনি উল্লেখ করেন।
টেলিফোন আলাপে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সৌদি আরবের নিরাপত্তা, সার্বভৌমত্ব, অখণ্ডতা ও সমৃদ্ধির প্রতি পাকিস্তানের অবিচল সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন। উল্লেখ্য যে, সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে একটি কৌশলগত প্রতিরক্ষা চুক্তি রয়েছে।
আপনার মতামত লিখুন :