Facebook Twitter Instagram YouTube

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় নাগরিক পার্টি


প্রকাশের সময় : জুলাই ২৪, ২০২৬, ৯:৩১ অপরাহ্ণ /
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় নাগরিক পার্টি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাবলি এবং সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার জন্য জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যা ৭টায় রাজধানীর বাংলামোটরে অবস্থিত রূপায়ন টাওয়ারের ১৫ তলায় তাদের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে দলটির সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন উপস্থিত থাকবেন। সেখানে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে এনসিপির আনুষ্ঠানিক অবস্থান তুলে ধরা হতে পারে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin