Facebook Twitter Instagram YouTube

প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্ট দেশের ৭৫ শতাংশ মানুষ: জনমত জরিপ


প্রকাশের সময় : জুলাই ৮, ২০২৬, ৪:৪১ অপরাহ্ণ /
প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্ট দেশের ৭৫ শতাংশ মানুষ: জনমত জরিপ

ক্ষমতা গ্রহণের চার মাসের মাথায় প্রধানমন্ত্রী তারেক রহমানের কর্মকাণ্ডের প্রতি দেশের ৭৫ দশমিক ৩ শতাংশ মানুষ সন্তোষ প্রকাশ করেছেন। গবেষণা প্রতিষ্ঠান দ্য ডেল্টাগ্রাম পরিচালিত এক জাতীয় জনমত জরিপে এই তথ্য উঠে এসেছে। জরিপ অনুযায়ী, প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের ধরনকে সমর্থন করেছেন ৭৫ দশমিক ৩ শতাংশ উত্তরদাতা, যেখানে ১৭ দশমিক ৫ শতাংশ তার কর্মকাণ্ডে অসন্তোষ প্রকাশ করেছেন এবং ৭ দশমিক ২ শতাংশ এ বিষয়ে কোনো মতামত দেননি।

চলতি বছরের ১২ থেকে ২৪ জুন পর্যন্ত সারা দেশের তিন হাজার প্রাপ্তবয়স্ক নাগরিকের ওপর এই জরিপটি পরিচালনা করা হয়। বিএনপি নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার প্রায় চার মাস পর জনমতের এই মূল্যায়ন করা হলো। জরিপের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের মাধ্যমে এই সরকার গঠিত হয়। দায়িত্ব নেওয়ার পর সরকার জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছিল, যার মধ্যে প্রধানমন্ত্রীর মেয়াদসীমা নির্ধারণ এবং দ্বিকক্ষবিশিষ্ট সংসদ প্রতিষ্ঠার মতো গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাব রয়েছে।

বিভাগভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, প্রধানমন্ত্রীর প্রতি সবচেয়ে বেশি সমর্থন রয়েছে রংপুর বিভাগে, যেখানে অনুমোদনের হার ৮৩ দশমিক ১ শতাংশ। অন্যদিকে ঢাকা বিভাগে এই হার সর্বনিম্ন, যা ৭০ দশমিক ৪ শতাংশ। তবে গবেষকরা এই বিভাগভিত্তিক ফলাফলের ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন, কারণ বিভাগভেদে নমুনার আকার ছোট হওয়ায় পরিসংখ্যানগত বিচ্যুতির সম্ভাবনা থাকে।

শহর ও গ্রামের মধ্যে সমর্থনের ক্ষেত্রেও পার্থক্য দেখা গেছে। গ্রামাঞ্চলের ৭৮.৫ শতাংশ উত্তরদাতা প্রধানমন্ত্রীর কর্মকাণ্ডে সন্তুষ্টি প্রকাশ করেছেন। শহরাঞ্চলে এই হার ৭০.১ শতাংশ। বয়সভেদে সমর্থনের হার কাছাকাছি থাকলেও ৬০ বছরের বেশি বয়সীদের মধ্যে তা কিছুটা কম; এই বয়সী উত্তরদাতাদের ৭০.৯ শতাংশ প্রধানমন্ত্রীর কাজের প্রতি ইতিবাচক মতামত দিয়েছেন।

গবেষণা প্রতিষ্ঠানটি জানিয়েছে, জরিপের পরিকল্পনা, অর্থায়ন ও বাস্তবায়ন সম্পূর্ণ তাদের নিজস্ব ব্যবস্থাপনায় সম্পন্ন হয়েছে। জরিপে মোট সাক্ষাৎকারের ৭০ শতাংশ নেওয়া হয়েছে সরাসরি এবং বাকি ৩০ শতাংশ মোবাইল ফোনের মাধ্যমে। সরাসরি সাক্ষাৎকারে প্রধানমন্ত্রীর প্রতি সমর্থনের হার ছিল ৭৫.৮ শতাংশ, আর মোবাইল ফোনে নেওয়া সাক্ষাৎকারে ছিল ৭৪.১ শতাংশ। গবেষকদের মতে, এই পার্থক্য পরিসংখ্যানগতভাবে তাৎপর্যপূর্ণ নয়। দ্য ডেল্টাগ্রাম জানায়, দুই ধাপের স্তরভিত্তিক সম্ভাব্যতা নমুনা পদ্ধতিতে দেশের আট বিভাগের ১৫০টি প্রাথমিক নমুনা এলাকা থেকে প্রতিটিতে ২০টি করে সাক্ষাৎকার নেওয়া হয়েছে। মোট উত্তরদাতার সংখ্যা ছিল তিন হাজার এবং সাড়া দেওয়ার হার ছিল ৭৫.৭ শতাংশ। মাঠপর্যায়ের জরিপকারীদের জন্য ১৫ দিনের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছিল এবং পুরো প্রক্রিয়ার তথ্য যথাযথভাবে সংরক্ষণ করা হয়েছে।

জরিপ অনুযায়ী, প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের ধরনকে সমর্থন করেছেন ৭৫.৩ শতাংশ উত্তরদাতা। বিপরীতে ১৭.৫ শতাংশ তার কর্মকাণ্ডে অসন্তোষ প্রকাশ করেছেন। আর ৭.২ শতাংশ এ বিষয়ে কোনো মতামত দেননি।

বিভাগভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, প্রধানমন্ত্রীর প্রতি সবচেয়ে বেশি সমর্থন রয়েছে রংপুর বিভাগে, যেখানে অনুমোদনের হার ৮৩.১ শতাংশ। অন্যদিকে সবচেয়ে কম সমর্থন পাওয়া গেছে ঢাকা বিভাগে, যেখানে এই হার ৭০.৪ শতাংশ।