Facebook Twitter Instagram YouTube

র‍্যাব বিলুপ্ত করে সংসদে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ বিল পাস


প্রকাশের সময় : সেপ্টেম্বর ১০, ২০২৬, ৬:৩১ অপরাহ্ণ /
র‍্যাব বিলুপ্ত করে সংসদে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ বিল পাস

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্ত করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা বৃদ্ধি, প্রয়োজনীয় প্রশিক্ষণ ও কাজের স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে ১০ সেপ্টেম্বর ২০২৬ তারিখ বিকেল ০৫:৩১ মিনিটে (10 September, 05:31 PM) ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল, ২০২৬’ পাস করা হয়েছে। জাতীয় সংসদে বিলটি সংশোধিত আকারে পাস হয়।

বিলটির বিভিন্ন ধারার ওপর আপত্তি তুলে এটি অনুমোদন না দেওয়ার জন্য আহ্বান জানিয়েছিলেন সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তবে বিরোধীদলীয় নেতার সেই আপত্তি এবং বিরোধী দলের অন্যান্য বক্তব্য উপেক্ষা করেই বিলটি সংসদে পাস করা হয়।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor