Facebook Twitter Instagram YouTube

কক্সবাজারের ঈদগাঁওয়ে আড়াই শতাধিক দুর্গত পরিবারকে ত্রাণ সহায়তা প্রদান


প্রকাশের সময় : জুলাই ১৩, ২০২৬, ৫:০০ অপরাহ্ণ / ০
কক্সবাজারের ঈদগাঁওয়ে আড়াই শতাধিক দুর্গত পরিবারকে ত্রাণ সহায়তা প্রদান

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় টানা ভারি বর্ষণের ফলে সৃষ্ট জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত দুর্গত পরিবারগুলোর মাঝে ত্রাণ সহায়তা পৌঁছে দিয়েছে উপজেলা প্রশাসন। সোমবার বেলা ১২টার দিকে উপজেলার সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা হিসেবে চিহ্নিত জালালাবাদ ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এই ত্রাণ বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মংচিংনু মার্মা। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর তাজ জনি, উপজেলা প্রকল্প কর্মকর্তা আবু তাহের, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপজেলা উপ-প্রকৌশলী মাহমুদুল হাসান উজ্জ্বল এবং সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উপজেলা প্রকল্প কর্মকর্তা আবু তাহের জানান, চলমান এই দুর্যোগে মোট আড়াই শতাধিক পরিবারকে ত্রাণ সহায়তার আওতায় আনা হয়েছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মংচিংনু মার্মা বলেন, জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত পুরো উপজেলার পরিবারগুলোকে পর্যায়ক্রমে ত্রাণ সহায়তার মাধ্যমে পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে।

জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর তাজ জনি জানান, তাদের এলাকায় জলাবদ্ধতার প্রভাব সবচেয়ে বেশি পড়েছে। তিনি ব্যক্তিগত উদ্যোগে শুরু থেকেই ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন। বড় পরিসরে সরকারি ত্রাণ সহায়তা পাওয়ায় তিনি উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh