Facebook Twitter Instagram YouTube

হরমুজে ইরানি জাহাজে অবরোধ ও অন্যান্যদের জন্য নতুন চার্জ ঘোষণা ট্রাম্পের


প্রকাশের সময় : জুলাই ১৩, ২০২৬, ১১:৪৬ অপরাহ্ণ / ০ Views
হরমুজে ইরানি জাহাজে অবরোধ ও অন্যান্যদের জন্য নতুন চার্জ ঘোষণা ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন যে, হরমুজ প্রণালিতে ইরানি জাহাজের ওপর আবারও অবরোধ কার্যকর করা হবে। সোমবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালেই এ সংক্রান্ত ঘোষণা দেন তিনি। ট্রাম্প স্পষ্ট করেছেন যে, এই অবরোধ শুধুমাত্র ইরানের জাহাজ বা ইরানের গ্রাহকদের বহনকারী জাহাজের প্রবেশ ও প্রস্থানের ওপর কার্যকর থাকবে।

প্রণালিটির নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে ট্রাম্প নিজেকে ‘হরমুজ প্রণালির অভিভাবক’ হিসেবে অভিহিত করেছেন। তিনি জানিয়েছেন, ইরান থাকুক বা না থাকুক, হরমুজ প্রণালি সব দেশের জন্য উন্মুক্ত থাকবে। তবে অন্য সব দেশের বাণিজ্যিক জাহাজের ক্ষেত্রে প্রণালিটি ব্যবহারের জন্য একটি নতুন শর্ত জুড়ে দেওয়া হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করার ব্যয় বাবদ জাহাজগুলোকে তাদের পরিবাহিত পণ্যের মূল্যের ২০ শতাংশ হারে অর্থ পরিশোধ করতে হবে।

ট্রাম্পের ভাষ্যমতে, এই ব্যবস্থাটি অন্য সব দেশের জন্য প্রণালির ব্যবহার উন্মুক্ত ও ন্যায্য রাখবে। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র এখন থেকে হরমুজ প্রণালির অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করবে এবং এর নাম হবে ‘হরমুজ প্রণালির অভিভাবক’ বা গার্ডিয়ান অব দ্য হরমুজ স্ট্রেট।