Facebook Twitter Instagram YouTube

দেশে ফিরেই সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার হাফিজ উদ্দিন


প্রকাশের সময় : জুলাই ২৪, ২০২৬, ৯:০৩ অপরাহ্ণ /
দেশে ফিরেই সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার হাফিজ উদ্দিন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের জোরালো আলোচনার মধ্যে ব্যাংকক থেকে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। চিকিৎসার জন্য থাইল্যান্ডে অবস্থানরত স্পিকারের আগামী ২৬ জুলাই দেশে ফেরার কথা ছিল, তবে পরিস্থিতি বিবেচনায় তিনি নির্ধারিত সময়ের দুই দিন আগেই শুক্রবার দুপুরে ঢাকায় পৌঁছান।

স্পিকারের এই আকস্মিক আগাম ফেরা রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনকে আরও উসকে দিয়েছে। সাংবিধানিক নিয়ম অনুযায়ী, রাষ্ট্রপতি তার পদত্যাগপত্র স্পিকারের কাছেই জমা দিয়ে থাকেন। এই প্রেক্ষাপটে স্পিকারের ডাকা সংবাদ সম্মেলনটি গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

এদিকে, বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ জানান, বিদেশে অবস্থান করায় এ বিষয়ে তার কাছে কোনো সুনির্দিষ্ট তথ্য নেই। তিনি বলেন, আপনারা যেমন শুনেছেন, আমিও তেমনই শুনেছি। ব্যক্তিগত স্বাস্থ্য পরীক্ষার জন্য তিনি থাইল্যান্ডে গিয়েছিলেন বলে জানিয়েছেন।

চিকিৎসার জন্য ব্যাংককে যান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সফরসূচি অনুযায়ী, আগামী ২৬ জুলাই তার ফেরার জন্য ফিরতি টিকিট কাটা ছিল। কিন্তু এর মধ্যেই বুধবার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জন শুরু হয়। এমন প্রেক্ষাপটে নির্ধারিত সময়ের দুদিন আগেই স্পিকার আজ শুক্রবার (২৪ জুলাই) দুপুরে দেশে ফিরেছেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor