
সিলেটের ওসমানীনগরে ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ মোট নয়জন নিহত হয়েছেন। শুক্রবার সকাল ৭টার দিকে ওসমানীনগর থানাধীন কাশিকাপন এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন।
ওসমানীনগর থানার পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদিন জানিয়েছেন, ঢাকাগামী ইউনিক পরিবহণের একটি বাসের সঙ্গে সিলেটগামী বেঙ্গল স্লিপার কোচের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের প্রচণ্ডতায় ইউনিক পরিবহণের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ইউনিক পরিবহণের সাতজন যাত্রী প্রাণ হারান।
দুর্ঘটনার পরপরই শেরপুর হাইওয়ে পুলিশ, ওসমানীনগর থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। গুরুতর আহত অবস্থায় তিন বছর বয়সী এক শিশুকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এছাড়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। নিহতরা সবাই ইউনিক পরিবহণের যাত্রী ছিলেন বলে জানা গেছে।
বর্তমানে দুর্ঘটনা কবলিত এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ। নিহতদের লাশ উদ্ধার করে শেরপুর হাইওয়ে পুলিশ নিজেদের হেফাজতে নিয়েছে।
দুর্ঘটনার পর উদ্ধার অভিযান চালিয়ে আহতদের দ্রুত উদ্ধার করা হয়। গুরুতর আহত ৩ বছরের এক শিশুকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এছাড়া হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়েছে। নিহতদের সবাই ইউনিক পরিবহণের যাত্রী ছিলেন বলে জানা গেছে।
আপনার মতামত লিখুন :