
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে খুব দ্রুত সরাসরি সাক্ষাতের আশা প্রকাশ করেছেন। সোমবার (৩১ আগস্ট) প্রধানমন্ত্রীকে পাঠানো এক চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট এই প্রত্যাশার কথা জানান। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
চিঠিতে ট্রাম্প উল্লেখ করেন যে, নানা প্রতিকূলতার মধ্য দিয়ে গেলেও তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ও এ দেশের জনগণের একটি উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে বলে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন। একইসঙ্গে বাংলাদেশের জনগণের প্রতি তিনি তার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসার কথা জানিয়েছেন।
বাণিজ্যিক সম্পর্কের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। তিনি আশ্বস্ত করে বলেছেন যে, বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না। এছাড়া এ বিষয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত মনোযোগের বিষয়টি তিনি সবসময় মনে রাখবেন বলেও চিঠিতে উল্লেখ করেছেন।
আপনার মতামত লিখুন :