Facebook Twitter Instagram YouTube

গুরুদাসপুরে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত


প্রকাশের সময় : সেপ্টেম্বর ১, ২০২৬, ৫:৩১ অপরাহ্ণ /
গুরুদাসপুরে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

নাটোরের গুরুদাসপুরে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে এই প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজের সভাপতিত্বে আয়োজিত এই ক্রীড়া উৎসবে উপজেলার বিভিন্ন মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের বড় ও মধ্যম বয়সী বালক-বালিকা শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। শিক্ষার্থীরা সাঁতার, হ্যান্ডবল, কাবাডি ও দাবা ইভেন্টে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে প্রতিদ্বন্দ্বিতা করে। প্রতিটি ইভেন্টেই বড় ও মধ্যম বয়সী বালক ও বালিকা বিভাগের শিক্ষার্থীরা তাদের নৈপুণ্য প্রদর্শন করে।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। স্থানীয় সংসদ সদস্য আব্দুল আজিজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

পুরো আয়োজনটি তত্ত্বাবধান করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম আক্তার। এ সময় একাডেমিক সুপারভাইজার বজলুর রশিদ, গুরুদাসপুর সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম মিঠু, শাহিদা কাশেম বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নিগার সুলতানা রেখাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin