
ইরাকের প্রধানমন্ত্রী আল-জাইদির নেওয়া বিভিন্ন পদক্ষেপের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মূলত দেশটিতে তেল পাচার রোধ এবং সব ধরনের অস্ত্রের নিয়ন্ত্রণ এককভাবে রাষ্ট্রের হাতে ফিরিয়ে আনার যে প্রচেষ্টা প্রধানমন্ত্রী শুরু করেছেন, ট্রাম্প তার ভূয়সী প্রশংসা করেছেন।
বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া একটি পোস্টে ট্রাম্প বলেন, ইরাকের তেল পাচার বন্ধ এবং সব অস্ত্র রাষ্ট্রের একক নিয়ন্ত্রণে আনার যে উদ্যোগ নেওয়া হয়েছে, যুক্তরাষ্ট্র তার পাশে রয়েছে। তিনি প্রধানমন্ত্রী আল-জাইদির প্রতি সমর্থন জানিয়ে বলেন, আমরা এমন একটি ঐক্যবদ্ধ, সমৃদ্ধ ও শক্তিশালী ইরাক গড়ার প্রচেষ্টাকে সমর্থন করি, যে দেশ তার নিজস্ব রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা রাখে।
এর আগে ইরাকের সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রভাব কমানো এবং রাষ্ট্রীয় কর্তৃত্ব প্রতিষ্ঠার অংশ হিসেবে প্রধানমন্ত্রী আল-জাইদি বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন। এর মধ্যে রয়েছে ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠী কাতাইব হিজবুল্লাহর নিয়ন্ত্রণাধীন বিভিন্ন এলাকায় সেনা মোতায়েন করা। এছাড়াও, তেল পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বেশ কয়েকটি সীমান্ত ক্রসিংয়ের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য তিনি কঠোর নির্দেশ দিয়েছেন।
আপনার মতামত লিখুন :