Facebook Twitter Instagram YouTube

ত্রিশালে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু


প্রকাশের সময় : জুলাই ২৯, ২০২৬, ৬:২৫ অপরাহ্ণ /
ত্রিশালে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু

ময়মনসিংহের ত্রিশালে নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে পৌরশহরের ভাটিপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার বাসিন্দা জিসান এবং ত্রিশালের স্থানীয় সিরাজ।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর আহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ডিম ব্যবসায়ী আতাউর রহমানের মালিকানাধীন ওই ভবনে নির্মাণ কাজ করছিলেন জিসান ও সিরাজ।

ঘটনার বিবরণে জানা যায়, তিন তলার ছাদ থেকে লোহার রড নিচে নামানোর সময় অসাবধানতাবশত রডটি পাশে থাকা বিদ্যুতের লাইনের সংস্পর্শে চলে আসে। এর ফলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তারা দুজনেই ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh