Facebook Twitter Instagram YouTube

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৫৩৪ জন


প্রকাশের সময় : জুলাই ২৯, ২০২৬, ৬:৩০ অপরাহ্ণ /
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৫৩৪ জন

দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে বুধবার জানানো হয়েছে যে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যুর মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ জনে। শুধুমাত্র জুলাই মাসেই এ পর্যন্ত ৩২ জন প্রাণ হারিয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে একজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার, একজন বরিশাল বিভাগের এবং একজন ময়মনসিংহ বিভাগের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

একই সময়ের ব্যবধানে সারা দেশে নতুন করে ৫৩৪ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত মোট ১৪ হাজার ৬৯০ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার তথ্য পাওয়া গেছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy