Facebook Twitter Instagram YouTube

জন্মদিনে নতুন গান ‘ভাবনার মিছিল’ নিয়ে এলেন উর্মি খান


প্রকাশের সময় : জুলাই ১৩, ২০২৬, ৬:১৫ অপরাহ্ণ /
জন্মদিনে নতুন গান ‘ভাবনার মিছিল’ নিয়ে এলেন উর্মি খান

এ প্রজন্মের প্রতিশ্রুতিশীল ও জনপ্রিয় কণ্ঠশিল্পী উর্মি খান তার নতুন মৌলিক গান ‘ভাবনার মিছিল’ প্রকাশ করেছেন। সম্প্রতি নিজের জন্মদিন উপলক্ষে গানটি শ্রোতাদের জন্য উন্মুক্ত করেন তিনি। প্রকাশের পর থেকেই গানটি শ্রোতা ও দর্শকদের মাঝে বেশ ইতিবাচক সাড়া ফেলেছে।

গানটির কথা লিখেছেন মোহাম্মদ কামরুল ইসলাম চৌধুরী। এর সুর ও সংগীতায়োজনের দায়িত্ব সামলেছেন সালমান জাইম।

সংগীতের সঙ্গে উর্মি খানের পথচলা অনেক আগে থেকেই। ছোটবেলা থেকেই তিনি সংগীতচর্চার সঙ্গে যুক্ত রয়েছেন। শৈশবে বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক সংগীত প্রতিযোগিতায় অংশ নিয়ে তিনি নিজের দক্ষতার প্রমাণ রেখেছেন এবং একাধিকবার পুরস্কৃত হয়েছেন।

নিজের নতুন এই গান প্রসঙ্গে উর্মি খান বলেন, ‘প্রতিটি শিল্পীর কাছেই নতুন সৃষ্টি বিশেষ অনুভূতির। ভাবনার মিছিল আমার হৃদয়ের খুব কাছের একটি গান। নিজের জন্মদিনে এটি শ্রোতাদের উপহার দিতে পেরে আমি আনন্দিত। গানটি সবার ভালো লাগবে—এটাই আমার প্রত্যাশা।’