
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে নরসিংদীতে পোলিং এজেন্টদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ ০৭ই ফেব্রুয়ারি, ২০২৬ (শনিবার) নরসিংদী শিশু একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন ও জেলা নির্বাচন অফিসের যৌথ আয়োজনে এই প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন হয়। প্রশিক্ষণ কর্মশালায় মাস্টার ট্রেইনারদের পোলিং এজেন্টদের দায়িত্ব, কর্তব্য এবং ভোট গণনার বিস্তারিত আলোকপাত করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলার জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলার পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক । পুলিশ সুপার নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে সকলের সহযোগিতা কামনা করেন। ভোটারদের নিরাপত্তা ও নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে জেলা পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করবে বলে জানান।
প্রশিক্ষণ কর্মশালায় জেলা নির্বাচন অফিসার জনাব মোহাম্মদ শাহীন আকন্দসহ পোলিং এজেন্টগণ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :