
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পুলিশ লাইনস, নরসিংদীসহ জেলা পুলিশের বিভিন্ন থানা/ইউনিটে পুলিশ সদস্যদের প্রীতি সম্মিলন ও মধ্যাহ্নভোজ অনুষ্ঠিত হয়। প্রীতি সম্মিলন ও ভোজে অংশগ্রহণ করেন নরসিংদী জেলার পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক । এছাড়া জেলা পুলিশের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ অংশগ্রহণ করেন।
প্রীতি সম্মিলনের পাশাপাশি নরসিংদীবাসীর ঈদ আনন্দকে নিরাপদ করতে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে জেলা পুলিশের সদস্যরা দিনভর পেশাদারিত্বের সাথে জেলাব্যাপী দায়িত্ব পালন করে।
পেশাগত দায়িত্বকে সর্বাগ্রে বিবেচনা করে বিশেষ দিন ছাড়াও প্রতিটি দিনকে গুরুত্ব দিয়ে নরসিংদীবাসীকে নিরাপত্তা দিতে জেলা পুলিশ বদ্ধ পরিকর।
আপনার মতামত লিখুন :