
আজ বুধবর (২৪ ডিসেম্বর) বিকাল ১৫ঃ৩৫ ঘটিকায় নরসিংদী জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র এসআই (নিঃ) মোবারক হোসেন সংগীয় অফিসার ফোর্সসহ চেকপোস্ট পরিচালনাকালে নরসিংদী জেলার শিবপুর থানাধীন শাষপুর (ইটাখোলা) সাকিনস্থ মেসার্স শরীফ সিএনজি রি-ফুয়েলিং ষ্টেশন এন্ড কনভার্সন পাম্পের সামনে (ঢাকা-সিলেট মহাসড়ক) পাঁকা রাস্তা উপর হতে ১৪ (চৌদ্দ) কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি গাড়িসহ ০৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতরা হলেন ০১। মোঃ ইমতিয়াজ আহমেদ রাজন (২৪), পিতা- মৃত মিজাম উদ্দিন, সাং-শ্রীনগর, থানা-ভৈরব, জেলা- কিশোরগঞ্জ ০২। পাভেল মিয়া (২৫), পিতা- মোঃ শুক্কুর মিয়া সাং- শ্রীনগর থানা- ভৈরব জেলা- কিশোরগঞ্জ ০৩। মোঃ জীবন মিয়া (২৪), পিতা- আমির হোসেন সাং শ্রীনগর থানা ভৈরব জেলা কিশোরগঞ্জ ০৪। মনোয়ারা বেগম (৩৫) পিতা আব্দুর রহমান স্বামী কাউসার খান সাং গোয়ালগাঁও থানা গজারিয়া জেলা মুন্সিগঞ্জ এ/পি- উনিশে টাউয়ার (হারুনের টিনসেট বাড়ির ভাড়াটিয়া) থানা জয়দেবপুর জেলা গাজীপুর।
গৃহীত ব্যবস্থা: এ সংক্রান্তে শিবপুর থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।
সুত্র – 𝑴𝒆𝒅𝒊𝒂 𝑪𝒆𝒍𝒍, 𝑫𝒊𝒔𝒕𝒓𝒊𝒄𝒕 𝑷𝒐𝒍𝒊𝒄𝒆, 𝑵𝒂𝒓𝒔𝒊𝒏𝒈𝒅𝒊.
আপনার মতামত লিখুন :