Facebook Twitter Instagram YouTube

শিবপুরে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে মিষ্টি মুখ করিয়ে প্রশংসিত বিজয়ী প্রার্থী মনজুর এলাহী


Md. Munjurul Hasan প্রকাশের সময় : ফেব্রুয়ারি ১৪, ২০২৬, ৯:৪৫ পূর্বাহ্ণ /
শিবপুরে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে মিষ্টি মুখ করিয়ে প্রশংসিত বিজয়ী প্রার্থী মনজুর এলাহী

ইলিয়াছ হায়দার, শিবপুর

নরসিংদী-৩ (শিবপুর) আসনে বিএনপির ( প্রতীক ধানের শীষ) নবনির্বাচিত সংসদ সদস্য মনজুর এলাহী তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আরিফ উল ইসলাম মৃধার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পুবেরগাঁও এলাকায় আরিফ উল ইসলাম মৃধার বাড়িতে যান মনজুর এলাহী । এ সময় সৌহার্দ্যপূর্ণ পরিবেশে তাদের মধ্যে কুশল বিনিময় হয় এবং বিজয়ের আনন্দ ভাগাভাগি করে একে অপরকে মিষ্টিমুখ করান।

আর এই সৌজন্য সাক্ষাৎ ও মিস্ট্রি খাওয়ার কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ভাইরাল হয়। যা দেখে মানুষ মনজুর এলাহীর প্রশংসা করছেন।

যা এলাকাবাসী রাজনৈতিক সম্প্রীতির বন্ধন হিসেবে দেখছে ।