Facebook Twitter Instagram YouTube

সুষ্ঠু নির্বাচনের জন্য ভোটগ্রহণকারী কর্মকর্তাদের নিরপেক্ষতা ও দক্ষতার কোনো বিকল্প নেই- ডিসি


Md. Munjurul Hasan প্রকাশের সময় : জানুয়ারি ২৭, ২০২৬, ৭:৫৬ অপরাহ্ণ /
সুষ্ঠু নির্বাচনের জন্য ভোটগ্রহণকারী কর্মকর্তাদের নিরপেক্ষতা ও দক্ষতার কোনো বিকল্প নেই- ডিসি

ইলিয়াছ হায়দার: শিবপুরে আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

২৭ জানুয়ারি মঙ্গলবার শিবপুর সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের হল রুমে আয়োজিত এই কর্মশালায় সভাপতিত্ব করেন,শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ ফারজানা ইয়াছমিন।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, নরসিংদীর জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের নিরপেক্ষতা ও দক্ষতার কোনো বিকল্প নেই। যথাযথ প্রশিক্ষণের মাধ্যমেই নির্বাচনী জটিলতা নিরসন সম্ভব।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নরসিংদী জেলা পুলিশ সুপার মোঃ আব্দুল্লাহ আল ফারুক ও জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শাহীন আকন্দ।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহ. আব্দুর রহিমের সঞ্চালনায় কর্মশালায় আরও উপস্থিত ছিলেন, শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কোহিনুর মিয়া ও উপজেলা নির্বাচন অফিসার সোমা যাদব।

কর্মশালায় উপজেলার ১০১ জন প্রিজাইডিং কর্মকর্তাকে নির্বাচনী আইন, ভোটকেন্দ্র ব্যবস্থাপনা এবং ফলাফল সংকলনসহ বিভিন্ন কারিগরি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।

এ সময় স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ ও প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।