Facebook Twitter Instagram YouTube

দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু


প্রকাশের সময় : নভেম্বর ১৩, ২০২৬, ৬:০৬ অপরাহ্ণ / ০
দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন এক হাজার ৪১৯ জন শিশু। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে তিনজন, ঢাকা বিভাগে একজন এবং ময়মনসিংহ বিভাগে একজনের মৃত্যু হয়েছে। গত ১৫ই মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৩০৪ জনে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জনের মৃত্যু হয়েছে এবং হামের উপসর্গ নিয়ে মারা গেছেন এক হাজার ১৯৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় এক হাজার ২৭২ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দুই লাখ ৪৫ হাজার ৫৬২ জনে পৌঁছেছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ১৪৮ শিশু, যা নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ২৮ জনে।

গত ১৫ই মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে দুই লাখ ১৯ হাজার ২৪৭ জন শিশু রোগী ভর্তি হয়েছে। একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে দুই লাখ ১০ হাজার ৪০১ শিশু।

এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন ও হামের উপসর্গ নিয়ে এক হাজার ১১৯৯ জনের মৃত্যু হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin