Facebook Twitter Instagram YouTube

নতুন নেতৃত্বে কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা


প্রকাশের সময় : জুলাই ১৮, ২০২৬, ১০:০০ পূর্বাহ্ণ /
নতুন নেতৃত্বে কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা

কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা (সিজেএফডি)-র নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) জাতীয় প্রেস ক্লাবে উৎসবমুখর পরিবেশে সংগঠনের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। এর আগে সকালে সংগঠনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচনে মোট ১৭৬ জন ভোটারের মধ্যে ১৩২ জন সংবাদকর্মী তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। রাতে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করে।

নির্বাচনে দৈনিক ইনকিলাবের সাঈদ আহমেদ খান সভাপতি এবং জাগো নিউজের সালাহ উদ্দিন জসিম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়া কমিটির অন্যান্য পদে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন আরটিভির সালাম ফারুক ও প্রিয়পাতার মোসাম্মাৎ নাসরীন সুলতানা। যুগ্ম সম্পাদক পদে বিজয়ী হয়েছেন দৈনিক জনকণ্ঠের মনির আহমাদ জারিফ ও বাংলাদেশের আলোর ফারজানা আফরিন।

কমিটির অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন— অর্থ সম্পাদক নিজাম উদ্দিন দরবেশ (দৈনিক মানব কথা), সাংগঠনিক সম্পাদক মো. শাহ নেওয়াজ বাবলু (চ্যানেল ২৪) এবং দপ্তর সম্পাদক মো. আশিকুর রহমান (স্টার নিউজ)। সমাজকল্যাণ সম্পাদক পদে হাবিবুর রহমান বাবু (নাগরিক টিভি), তথ্য-প্রযুক্তি সম্পাদক পদে এ এফ এম রাসেল পাটোয়ারী (দৈনিক একুশে সংবাদ) ও শিক্ষা-প্রশিক্ষণ সম্পাদক পদে কাজী দ্বীন মোহাম্মদ বেলাল (দৈনিক যায়যায়দিন) জয়ী হয়েছেন।

অন্যদিকে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন প্রচার-প্রকাশনা সম্পাদক শাহাদাত হোসেন রাকিব (ঢাকা পোস্ট), ক্রীড়া-সাংস্কৃতিক সম্পাদক আহমেদ আজম, আন্তর্জাতিক সম্পাদক ইয়াছিন রানা (এটিএন বাংলা) এবং ইভেন্ট-আপ্যায়ন সম্পাদক মাহমুদুল হাসান বিপ্লব সিকদার (দৈনিক আমার দেশ)। এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন দিদারুল আলম দিদার (বাসস), মোহাম্মদ আবদুল অদুদ (নিউ নেশন), কমল চৌধুরী (বেস্ট নিউজ), মো. আবু তাহের (দৈনিক প্রভাত) ও শারমিন সুলতানা রিনা (শিল্পকণ্ঠ)।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh