
চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেই ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশে ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। রবিবার (১৯ জুলাই) এই ভূমিকম্পটি আঘাত হানে। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল খুজেস্তান প্রদেশের সালান্দ এলাকা।
ইরানিয়ান রেড ক্রিসেন্ট সোসাইটির বরাত দিয়ে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা আইআরআইবি জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ভূপৃষ্ঠ থেকে প্রায় ১২ কিলোমিটার গভীরে অবস্থিত ছিল।
ঘটনার পরপরই ক্ষয়ক্ষতি নিরূপণ এবং পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য কেন্দ্রস্থলের আশপাশের কয়েকটি গ্রামে দুটি উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত এই ভূমিকম্পে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।
আপনার মতামত লিখুন :