
তুরস্ক সরকারের আমন্ত্রণে পাঁচ দিনের এক সরকারি সফরে দেশটিতে গিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। রবিবার তিনি এই সফরের উদ্দেশ্যে রওনা হন। বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
সফরকালে সেনাপ্রধান তুরস্কের বিভিন্ন প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠান পরিদর্শন করবেন বলে জানানো হয়েছে। এছাড়া বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার প্রতিরক্ষা বিষয়ক দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার ও উন্নয়নের লক্ষ্যে তুরস্কের সশস্ত্র বাহিনী এবং প্রতিরক্ষা সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সঙ্গে তিনি সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন।
আপনার মতামত লিখুন :