
নরসিংদী জেলার শিবপুর মডেল থানা পুলিশ শনিবার দিবাগত রাত ২ টার সময় উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের কুন্দারপাড়া এলাকা থেকে ট্রাক ভর্তি ১২ টি গরুসহ ৩ ডাকাতকে আটক করে। আটককৃত ডাকাতরা হলেন আলমগীর(২৫), পিতা- মোহাম্মদ আলী, মাতা-আংগুরা বেগম, সাং-কসাইবাজার, থানা-দক্ষিণ খান, ঢাকা, মোঃ কুদরত আলী (৩৫), পিতা মৃত ওহাব আলী, মাতা ছবেদা আক্তার, সাং- কুমারপুর, থানা- চৌহালী, জেলা- সিরাজগঞ্জ ও মোঃ ইব্রাহিম(৩৫), পিতা মৃত দুদু মিয়া, মাতা মৃত রাশেদা বেগম, সাং- বড় গোপালপুর, থানা- জাজিরা, জেলা-শরিয়তপুর।
ডাকাত দল ১২টি ষাড় গরু বোঝাই ট্রাক শিবপুর মডেল থানার কামার টেক এলাকায় ডিবি পুলিশের পরিচয় দিয়ে ড্রাইভার ও হেলপার এবং গরু দেখাশুনার জন্য থাকা রাখালকে হাত পা বেধে হাইয়েস মাইক্রোবাসে তুলে গরুর ট্র্যাকটি ডাকাতি করে নিয়ে যাওয়ার সময় কুন্দারপাড়া এলাকা হতে ১২টি গরু বোঝাই ট্র্যাকটি আটক করে এবং ০৩ জন ডাকাতকে গ্রেফতার করে শিবপুর থানা পুলিশ। শিবপুর থানার এসআই/সাদেকুর রহমান এর নেতৃত্বে থানা পুলিশের একটি টিম উক্ত অভিযানে অংশগ্রহণ করে। পলাতক ডাকাতদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।
উক্ত ঘটনায় শিবপুর মডেল থানার মামলা নং-১৩ রুজু করা হয়।
সুত্র – 𝑴𝒆𝒅𝒊𝒂 𝑪𝒆𝒍𝒍, 𝑫𝒊𝒔𝒕𝒓𝒊𝒄𝒕 𝑷𝒐𝒍𝒊𝒄𝒆, 𝑵𝒂𝒓𝒔𝒊𝒏𝒈𝒅𝒊.
আপনার মতামত লিখুন :