Facebook Twitter Instagram YouTube

আজ দেশের কিছু অঞ্চলে বৃষ্টি, তাপমাত্রা অপরিবর্তিত


প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৮, ২০২৬, ৮:৫২ পূর্বাহ্ণ / ০
আজ দেশের কিছু অঞ্চলে বৃষ্টি, তাপমাত্রা অপরিবর্তিত

আজ সোমবার (২৮ সেপ্টেম্বর, ২০২৬) দেশের কয়েকটি অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। তবে দিনের বেশিরভাগ সময়জুড়েই আবহাওয়া রৌদ্রজ্জ্বল থাকবে। একইসঙ্গে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অফিসের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বিশেষ করে, চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

এই পূর্বাভাসে আরও জানানো হয়েছে যে, সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। এই আবহাওয়ার পূর্বাভাস সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত কার্যকর থাকবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor