
২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা আর্জেন্টিনাকে ভবিষ্যৎ বিশ্বকাপ থেকে নিষিদ্ধ করার দাবিতে একটি অনলাইন পিটিশনে ২ কোটি ৩৩ লাখের বেশি ডিজিটাল স্বাক্ষর জমা পড়েছে। কয়েক সপ্তাহের ব্যবধানে গড়ে ওঠা এই পিটিশনটি বিশ্বের সবচেয়ে বেশি স্বাক্ষর পাওয়া পিটিশনের রেকর্ড গড়ার খুব কাছাকাছি পৌঁছে গেছে। ইউরোপের একাধিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, বিশ্বের প্রায় ১৭০টি দেশের ২ কোটি ৩৩ লাখ ১৬ হাজার ১০৮ জন মানুষ ‘Argentina Out’ শিরোনামের এই পিটিশনে অংশ নিয়েছেন। শুরুতে আয়োজকদের লক্ষ্য ছিল ৫০ লাখ স্বাক্ষর, তবে বিশ্বকাপজুড়ে বিভিন্ন বিতর্কের কারণে তা দ্রুতই ভাইরাল হয়ে যায়।
বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি স্বাক্ষর পাওয়া পিটিশন হিসেবে স্বীকৃত জুবিলি ২০০০ আন্দোলনের আবেদনে ২ কোটি ৪৩ লাখ ১৯ হাজার ১৮১ জন স্বাক্ষর করেছিলেন। অর্থাৎ, মাত্র ১০ লাখের কিছু বেশি স্বাক্ষর পেলেই আর্জেন্টিনা বিরোধী এই পিটিশনটি নতুন বিশ্বরেকর্ড গড়তে পারত। তবে ফাইনাল ম্যাচ শেষ হওয়ার পর পিটিশনের উদ্যোক্তারা এটি বন্ধ করে দিয়েছেন। তাদের সমাপনী বার্তায় উল্লেখ করা হয়েছে, “ফিফা আমাদের কথা শোনেনি। কিন্তু স্পেন তাদের প্রতিশ্রুতি রেখেছে। ধন্যবাদ, স্পেন।”
বিশ্বকাপ চলাকালীন রেফারিং নিয়ে সমর্থকদের মধ্যে ব্যাপক অসন্তোষ ছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে বিশ্লেষক ও সমর্থকরা অভিযোগ করেছিলেন যে, বিভিন্ন ম্যাচে আর্জেন্টিনা রেফারিদের কাছ থেকে বিশেষ সুবিধা পেয়েছে। পিটিশনে দাবি তোলা হয়েছিল, যদি আগে থেকেই বিজয়ী নির্ধারিত থাকে, তবে অন্য দলগুলোর অংশগ্রহণের যৌক্তিকতা কী। এছাড়া ফাইনাল ম্যাচে স্পেনের কাছে ১-০ গোলে হারার পর আর্জেন্টিনার খেলোয়াড়দের আচরণ নিয়ে নতুন করে সমালোচনা তৈরি হয়। ম্যাচ চলাকালে স্পেনের ডিফেন্ডার পাউ কুবার্সির ওপর বিপজ্জনক ট্যাকলের দায়ে এনজো ফার্নান্দেজ লাল কার্ড দেখলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়।
যদিও এই পিটিশনের কোনো আইনি বা সাংগঠনিক বাধ্যবাধকতা নেই এবং ফিফা এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য বা পদক্ষেপ গ্রহণ করেনি। তবে বিশ্লেষকদের মতে, এত অল্প সময়ে ২ কোটির বেশি মানুষের সমর্থন পাওয়া বিশ্ব ফুটবলের ইতিহাসে একটি বিরল ঘটনা।
আপনার মতামত লিখুন :