Facebook Twitter Instagram YouTube

ধীরগতির ওভার রেটের দায়ে জরিমানার শঙ্কায় অস্ট্রেলিয়া দল


প্রকাশের সময় : আগস্ট ১৭, ২০২৬, ১:৩৬ অপরাহ্ণ /
ধীরগতির ওভার রেটের দায়ে জরিমানার শঙ্কায় অস্ট্রেলিয়া দল

ডারউইন টেস্টে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হেরেছে প্যাট কামিন্সের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া দল। এই হারের শোক কাটিয়ে ওঠার আগেই নতুন দুশ্চিন্তা ভর করেছে অজি শিবিরে। ধীরগতির ওভার রেটের কারণে আইসিসির পক্ষ থেকে বড় অঙ্কের আর্থিক জরিমানার সম্মুখীন হতে যাচ্ছেন অস্ট্রেলিয়ার খেলোয়াড়রা। নিউজ ডট কম এইউ-এর প্রতিবেদন অনুযায়ী, জরিমানার এই অঙ্ক ৩৮ লাখ ২৭ হাজার অস্ট্রেলিয়ান ডলার পর্যন্ত হতে পারে।

ম্যাচের দ্বিতীয় দিনে নির্ধারিত ৯০ ওভারের চেয়ে ৪ ওভার কম বোলিং করায় এই শাস্তির সম্ভাবনা তৈরি হয়েছে। আইসিসির নিয়ম অনুযায়ী, টেস্ট ম্যাচে প্রতি ঘণ্টায় ১৫ ওভার হিসেবে সারা দিনে অন্তত ৯০ ওভার বল করা বাধ্যতামূলক। নিয়ম ভঙ্গের কারণে প্রতি ওভার কম হওয়ার জন্য ম্যাচ ফির ৫ শতাংশ কেটে নেওয়ার ক্ষমতা রয়েছে আইসিসির। অজি টেস্ট দলের প্রতিটি খেলোয়াড় সাধারণত ২০ হাজার অস্ট্রেলিয়ান ডলার পারিশ্রমিক পান। চার ওভার কম বোলিংয়ের কারণে প্রত্যেক খেলোয়াড়কে ৪ হাজার অস্ট্রেলিয়ান ডলার করে জরিমানা গুনতে হতে পারে।

তবে ম্যাচ রেফারি চূড়ান্ত সিদ্ধান্তের ক্ষেত্রে ডারউইনের ভ্যাপসা গরম ও আর্দ্রতার মতো বিষয়গুলো বিবেচনায় নিতে পারেন বলে আশা করছেন খেলোয়াড়রা। আর্থিক জরিমানার পাশাপাশি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকা থেকেও অস্ট্রেলিয়ার ৪ পয়েন্ট কেটে নেওয়া হতে পারে। বর্তমানে ৮৪ পয়েন্ট ও ৭৭.৭৮ শতাংশ জয় নিয়ে দলটি তালিকার শীর্ষে রয়েছে।

বাংলাদেশ দলও প্রথম ইনিংসে নির্ধারিত ওভার রেটের চেয়ে পিছিয়ে ছিল, তবে প্রতিপক্ষকে ৫৩ ওভারে অলআউট করায় তারা শাস্তির হাত থেকে বেঁচে গেছে। আইসিসির নিয়ম অনুযায়ী, কোনো দল যদি অন্তত ৮০ ওভার ব্যাট না করে কিংবা ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ১৬০ ওভারের কম খেলে অলআউট হয়, তবে এই শাস্তির নিয়মটি কার্যকর হয় না। ২০২০ সালে বক্সিং ডে টেস্টে ধীরগতির ওভার রেটের কারণে ৪ পয়েন্ট কাটা যাওয়ায় ২০২১ সালে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে ব্যর্থ হয় অস্ট্রেলিয়া।

দ্বিতীয় দিন শেষ করে ১১০ ওভারে ৬ উইকেটে ৩৫১ রানে।

.বাংলাদেশ দল তাদের প্রথম ইনিংসে ১৩৮ ওভার ব্যাট করায় অস্ট্রেলিয়া দল এখন শাস্তি পাওয়ার ঝুঁকিতে রয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo