Facebook Twitter Instagram YouTube

খুলনা প্রেসক্লাব মিডিয়া কাপ ফুটবলের উদ্বোধন করলেন জেলা প্রশাসক


প্রকাশের সময় : আগস্ট ১৮, ২০২৬, ১০:০০ অপরাহ্ণ /
খুলনা প্রেসক্লাব মিডিয়া কাপ ফুটবলের উদ্বোধন করলেন জেলা প্রশাসক

খুলনা প্রেসক্লাব মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে খুলনা জেলা স্টেডিয়ামে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে বেলুন ও ফেস্টুন উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন খুলনা জেলা প্রশাসক ও খুলনা প্রেসক্লাবের প্রধান পৃষ্ঠপোষক মিজ্ হুরে জান্নাত। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক প্রবর্তন সম্পাদক মোস্তফা সরোয়ার।

টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক সময়ের খবর পত্রিকার সম্পাদক মোঃ তরিকুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টুর্নামেন্টের স্পন্সর প্রতিষ্ঠান মা ট্রেডিংয়ের স্বত্বাধিকারী এস এম সরোয়ার এহসান জিয়া। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা, ক্লাবের সিনিয়র সদস্য মুহাম্মদ আবু তৈয়ব, খুলনা গেজেটের সম্পাদক পরিষদের উপদেষ্টা গাজী আলাউদ্দিন আহমদ এবং খুলনা জেলা ক্রীড়া সংস্থার সাবেক সদস্য মোল্লা খাইরুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে খুলনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোঃ মোস্তফা আলম, সদস্য মোঃ আলিমুজ্জামান ও শেখ সাইফউদ্দিন আহমেদ হিমু, সাবেক সদস্য শাহ আসীফ হোসেন রিংকুসহ সাংবাদিক ও ক্রীড়াঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এছাড়া খুলনা প্রেসক্লাবের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সদস্যবৃন্দ এবং অংশগ্রহণকারী চারটি দলের খেলোয়াড় ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এবারের টুর্নামেন্টে মোট চারটি দল অংশগ্রহণ করছে। দলগুলো হলো ‘প্রবর্তন’, ‘সময়ের খবর’, ‘খুলনা গেজেট’ এবং ‘রূপালী বাংলাদেশ’। লীগ ভিত্তিক এই টুর্নামেন্টের পয়েন্ট টেবিলের শীর্ষ থাকা দুটি দলের মধ্যে ফাইনাল খেলা খুলনা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে টুর্নামেন্টের সূচিতে পরিবর্তন আনা হয়েছে এবং পরবর্তীতে নতুন সময়সূচী প্রকাশ করা হবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।

এবারের এই টুর্নামেন্টে মোট ৪টি দল অংশ নিচ্ছে। দলগুলো হলো ‘প্রবর্তন’ ‘সময়ের খবর’, ‘খুলনা গেজেট’ এবং ‘রূপালী বাংলাদেশ’। লীগ ভিত্তিক এই টুর্নামেন্টের পয়েন্ট টেবিলের শীর্ষ থাকা দুই দলের মধ্যে ফানইাল খেলাও খুলনা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এদিকে টুর্নামেন্টের প্রথম দিনের খেলা আজ মঙ্গলবার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু দূর

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh