
দেশের বিদ্যমান অর্থনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করে পূর্বের কঠোর অবস্থান থেকে কিছুটা সরে আসার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের মনিটারি পলিসি কমিটি (এমপিসি) তাদের প্রধান নীতি সুদহার বা রেপো রেট ১০ শতাংশ থেকে কমিয়ে ৯.৫০ শতাংশ নির্ধারণ করেছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও এমপিসির সভাপতি মো. মোস্তাকুর রহমান এফসিএমএর সভাপতিত্বে কমিটির ১৩তম সভা অনুষ্ঠিত হয়। এটি ছিল ২০২৬-২৭ অর্থবছরের প্রথম সভা। এই সভায় দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ করে সুদহার পরিবর্তনের এই সিদ্ধান্ত নেয়া হয়।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, নীতি সুদহারের পাশাপাশি সুদহার করিডোরের ঊর্ধ্বসীমা হিসেবে ব্যবহৃত স্ট্যান্ডিং লেন্ডিং ফেসিলিটি (এসএলএফ) রেট ১১.৫০ শতাংশ থেকে কমিয়ে ১১ শতাংশ করা হয়েছে। তবে সুদহার করিডোরের নিম্নসীমা হিসেবে বিবেচিত স্ট্যান্ডিং ডিপোজিট ফেসিলিটি (এসডিএফ) রেট ৭.৫০ শতাংশে অপরিবর্তিত রাখা হয়েছে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এই নতুন সুদহার কাঠামো আগামী ২ আগস্ট ২০২৬ থেকে কার্যকর হবে।
পর্যালোচনা শেষে কমিটি মুদ্রানীতির প্রধান হাতিয়ার নীতি সুদহার (রেপো রেট) ১০ শতাংশ থেকে কমিয়ে ৯ দশমিক ৫০ শতাংশ নির্ধারণের সিদ্ধান্ত নেয়। একই সঙ্গে সুদহার করিডোরের ঊর্ধ্বসীমা হিসেবে ব্যবহৃত স্ট্যান্ডিং লেন্ডিং ফেসিলিটি (এসএলএফ) রেট ১১ দশমিক ৫০ শতাংশ থেকে কমিয়ে ১১ শতাংশ করা হয়েছে।
তবে সুদহার করিডোরের নিম্নসীমা হিসেবে বিবেচিত স্ট্যান্ডিং ডিপোজিট ফেসিলিটি (এসডিএফ) রেট ৭ দশমিক ৫০ শতাংশে অপরিবর্তিত রাখা হয়েছে।
আপনার মতামত লিখুন :