Facebook Twitter Instagram YouTube

তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শুরু


প্রকাশের সময় : আগস্ট ১, ২০২৬, ৬:৩৯ অপরাহ্ণ /
তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শুরু

শনিবার (১ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর গুলশানে অবস্থিত বিএনপির দলীয় কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক শুরু হয়েছে। এই বৈঠকে সভাপতিত্ব করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

দলীয় সূত্রগুলো জানিয়েছে, চলতি আগস্ট মাসের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে বিএনপির শীর্ষ নেতৃত্বের। এই প্রেক্ষাপটে দলের পক্ষ থেকে কাকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়া হবে, তা নিয়ে স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে বিস্তারিত আলোচনার সম্ভাবনা রয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh