Facebook Twitter Instagram YouTube

মিরপুর ও ফার্মগেটে বোমাসদৃশ বস্তু উদ্ধার, ভেতরে মিলল জর্দা-পান


প্রকাশের সময় : আগস্ট ১, ২০২৬, ৫:৩৬ অপরাহ্ণ /
মিরপুর ও ফার্মগেটে বোমাসদৃশ বস্তু উদ্ধার, ভেতরে মিলল জর্দা-পান

রাজধানীর মিরপুর-১০ এবং ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে শনিবার সকালে দুটি পরিত্যক্ত বস্তুকে কেন্দ্র করে সাময়িক আতঙ্ক দেখা দেয়। বোমাসদৃশ বস্তুগুলো উদ্ধার করার পর ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) পরীক্ষা-নিরীক্ষা করে নিশ্চিত করেছে যে, এগুলোর ভেতর কোনো বিস্ফোরক বা বিপজ্জনক উপাদান ছিল না। এই ঘটনায় নগরবাসীকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছে পুলিশ।

ঘটনার সূত্রপাত হলে সংশ্লিষ্ট থানা পুলিশ, ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোম্ব ডিসপোজাল টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে। মিরপুর-১০ স্টেশনের নিচে পাওয়া সন্দেহজনক ব্যাগটি এক্স-রে পরীক্ষায় কৌটাসদৃশ বস্তুর উপস্থিতি ধরা পড়লে সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) অনুসরণ করে ফ্র্যাঞ্জিবল ডিসরাপ্টর ব্যবহার করে সেটি নিষ্ক্রিয় করে। পরে দেখা যায়, ব্যাগের ভেতরে ছিল জর্দার একটি কৌটা ও পান।

একইভাবে ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে পাওয়া পরিত্যক্ত বস্তাটি ঘিরে বোমা সন্দেহের সৃষ্টি হয়। সেখানেও বোম্ব ডিসপোজাল টিম পৌঁছে হ্যান্ড এন্ট্রির মাধ্যমে বস্তাটি পরীক্ষা করে কোনো বিস্ফোরক বা ক্ষতিকর বস্তুর অস্তিত্ব খুঁজে পায়নি।

ডিএমপি জানিয়েছে, নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। একই সঙ্গে গুজব বা যাচাইবিহীন তথ্য ছড়িয়ে আতঙ্ক সৃষ্টি না করে সন্দেহজনক কিছু দেখলে দ্রুত পুলিশকে অবহিত করার জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

রাজধানীর মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে শনিবার (১ আগস্ট) সকালে বোমাসদৃশ দুটি পরিত্যক্ত বস্তু উদ্ধারকে কেন্দ্র করে সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে পরীক্ষা-নিরীক্ষার পর ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জানিয়েছে, দুটি বস্তুতেই কোনো ধরনের বিস্ফোরক বা বিপজ্জনক উপাদান পাওয়া যায়নি। এ ঘটনায় নগরবাসীকে আতঙ্কিত না হওয়ার

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin