Facebook Twitter Instagram YouTube

হামের প্রকোপ: ২৪ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৭২


প্রকাশের সময় : আগস্ট ১, ২০২৬, ৪:৪০ অপরাহ্ণ /
হামের প্রকোপ: ২৪ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৭২

দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও ৮৭২ জন এই রোগে আক্রান্ত হয়েছে বলে শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে জানানো হয়েছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, গত একদিনে তিন শিশুর মৃত্যুর মধ্য দিয়ে দেশে হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে ৮৪০ জনে দাঁড়িয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, হামের বিস্তার রোধে শিশুদের নির্ধারিত টিকা দেওয়া নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এছাড়া শরীরে জ্বর, র‌্যাশ বা হামের অন্য কোনো উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করার জন্য পরিবারের প্রতি পরামর্শ দেওয়া হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin