Facebook Twitter Instagram YouTube

ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


প্রকাশের সময় : আগস্ট ৮, ২০২৬, ২:৩১ অপরাহ্ণ /
ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষে আয়োজিত এক চিকিৎসক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (০৮ আগস্ট) সকালে জাতীয় সংসদের এলডি হলে এই সমাবেশটি অনুষ্ঠিত হয়।

সমাবেশের আনুষ্ঠানিকতা শুরুর আগে জাতীয় সংসদ প্রাঙ্গণে প্রধানমন্ত্রী একটি নিম গাছের চারা রোপণ করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, তিনিও একটি চারা রোপণ করেন। এরপর জাতীয় সঙ্গীত পরিবেশন শেষে দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরবর্তী কার্যক্রম শুরু হয়। এছাড়া শান্তির প্রতীক হিসেবে শান্তির দুটি পায়রা অবমুক্ত করেন প্রধানমন্ত্রী।

উক্ত অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডা. জুবাইদা রহমান, ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ এবং মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিলসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh