Facebook Twitter Instagram YouTube

ঢামেক হাসপাতালের আটতলা থেকে লাফ দিয়ে তরুণীর মৃত্যু


প্রকাশের সময় : জুলাই ৩১, ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ণ /
ঢামেক হাসপাতালের আটতলা থেকে লাফ দিয়ে তরুণীর মৃত্যু

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনের আটতলা থেকে নিচে লাফিয়ে পড়ে চিকিৎসাধীন এক তরুণীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) ভোররাতে এই দুর্ঘটনা ঘটে। নিহত রিয়া (২০) হাসপাতালের নতুন ভবনের ৮০২ নম্বর ওয়ার্ডে ভর্তি ছিল।

নিহতের বাবা লতিফ মল্লিক ঘটনার বর্ণনা দিয়ে বলেন, রাত ৩টার দিকে অন্য রোগীদের স্বজনরা তাকে চিৎকার করে জানান যে তার মেয়ে নিচে লাফ দিচ্ছে। তিনি তাৎক্ষণিক দৌড়ে গিয়ে দেখেন সব শেষ। রিয়া লাফ দিয়ে নিচে থাকা একটি প্রাইভেট কারের ওপর পড়ে। এতে তার মাথা ফেটে যায়। পরে তাকে উদ্ধার করে জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লতিফ মল্লিক জানান, এসএসসি পাসের পর তার মেয়ের বিয়ে হয়েছিল সিঙ্গাপুর প্রবাসী এক যুবকের সঙ্গে। বিয়ের পর স্বামী বিদেশ চলে যান এবং অনেক চেষ্টার পরেও সন্তান না হওয়ায় রিয়া ধীরে ধীরে মানসিক সমস্যায় আক্রান্ত হয়। গত ১০ দিন ধরে তার মানসিক অবস্থা আরও খারাপ হয়ে গিয়েছিল এবং সে অসংলগ্ন কথা বলত। সবসময় সে প্রশ্ন করত, 'এটা কোন দেশ? আমি কোন দেশে আছি?'। এছাড়া জিহ্বায় ঘা ও শরীরের অন্যান্য জটিলতার কারণে পাঁচদিন ধরে সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিল।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin