Facebook Twitter Instagram YouTube

ইন্দোনেশিয়ায় ফেরিতে অগ্নিকাণ্ড: ৫ জনের মৃত্যু, নিখোঁজ ৪১


প্রকাশের সময় : আগস্ট ২, ২০২৬, ৬:৩৩ অপরাহ্ণ / ০
ইন্দোনেশিয়ায় ফেরিতে অগ্নিকাণ্ড: ৫ জনের মৃত্যু, নিখোঁজ ৪১

ইন্দোনেশিয়ার মাদুরা দ্বীপের কাছে একটি যাত্রীবাহী ফেরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ৫ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির কর্মকর্তারা। এছাড়া আরও ৪১ জন যাত্রী নিখোঁজ রয়েছেন বলে জানানো হয়েছে।

দেশটির জাতীয় তল্লাশি ও উদ্ধারকারী সংস্থা বাসারনাস জানিয়েছে, কেএমপি মুতিয়ারা সেন্টোসা-২ নামের ওই ফেরিটি ২৭১ জন যাত্রী নিয়ে পূর্ব জাভার সুরাবায়া থেকে দক্ষিণ সুলাওয়েসির মাকাসারের উদ্দেশ্যে রওনা হয়েছিল। যাত্রা শুরুর কিছুক্ষণ পরেই ফেরিটিতে আগুন ধরে যায়। শিপিং কোম্পানির তথ্য অনুযায়ী, সকাল ৬টা থেকে ৭টার মধ্যে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় এবং স্থানীয় সময় সকাল ৮টা ২৪ মিনিটে সুরাবায়ার তল্লাশি ও উদ্ধার অফিস এই ঘটনার খবর পায়।

দুর্ঘটনার পর ফেরিটির ক্যাপ্টেন দ্রুত কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেন। স্থানীয় সংবাদমাধ্যম আইনিউজের ফুটেজে দেখা যায়, লাইফজ্যাকেট পরিহিত অনেক যাত্রী একটি উদ্ধারকারী নৌকায় আশ্রয় নিচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া অন্যান্য ভিডিওতে দেখা গেছে, ধোঁয়া ও আগুনের কুণ্ডলিতে ঘেরা ফেরিটির ওপরের অংশ থেকে যাত্রীরা প্রাণে বাঁচার জন্য নিচে নামার চেষ্টা করছেন। বাসারনাসের ভাষ্যমতে, ফেরিটি প্রায় পুরোটাই পুড়ে ছাই হয়ে গেছে এবং যাত্রীরা শেষ পর্যন্ত জাহাজের ব্রিজ ও সামনের অংশ আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করেছিলেন।

ইন্দোনেশিয়ার পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, যাত্রী ও ক্রুদের নিরাপত্তাই তাদের কাছে এখন প্রধান অগ্রাধিকার। উদ্ধার কাজ দ্রুত ও নিরাপদে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সব সংস্থার সঙ্গে তারা সমন্বয় বজায় রেখে কাজ করছে।

বাসারনাসের টিকটক অ্যাকাউন্টে প্রকাশিত এক ভিডিও বার্তায় বলা হয়েছে, দেশটির স্থানীয় সময় সকাল ০৮ টা ২৪ মিনিটের দিকে সুরাবায়ার তল্লাশি ও উদ্ধার অফিস থেকে তারা ফেরিটিতে আগুন লাগার খবর পায়।

বাসারনাস বলেছে, শিপিং কোম্পানি সকাল ০৬ টা থেকে ০৭ টার মাঝে ফেরিতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানিয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh