গাজীপুরের কাশিমপুরে অবস্থিত সুপ্রিম গার্মেন্টসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার সকালে কারখানাটির পশ্চিম শৈলডুবির সুতা ও কার্টুনের গোডাউনে এই আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শনিবার সকাল ১০টার দিকে অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছে। পরিস্থিতি সামাল দিতে আরও ৪টি ইউনিট ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে।
আপনার মতামত লিখুন :