
আগস্ট মাসের জন্য ভোক্তাপর্যায়ে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (৩০ জুলাই) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় এক বার্তায় এই তথ্য জানিয়েছে। জুলাই মাসে যে দাম কার্যকর ছিল, আগস্ট মাসেও সেই একই মূল্য বহাল থাকবে।
নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা এবং কেরোসিন ১৩৫ টাকায় বিক্রি হবে। এই নতুন মূল্য ১ আগস্ট থেকে কার্যকর হবে।
তবে সাধারণ জ্বালানি তেলের দাম অপরিবর্তিত থাকলেও বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত ফার্নেস অয়েলের দাম কমানো হয়েছে। আগস্ট মাসের জন্য প্রতি লিটার ফার্নেস অয়েলের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা ৩৯ পয়সা, যা বৃহস্পতিবার রাত থেকেই কার্যকর হয়েছে। এর আগে জুলাই মাসে ফার্নেস অয়েলের দাম ছিল প্রতি লিটার ১০৯ টাকা ১০ পয়সা। ফলে আগস্টে এই জ্বালানির দাম ৮ টাকা ৭১ পয়সা কমানো হয়েছে।
আপনার মতামত লিখুন :