Facebook Twitter Instagram YouTube

দেশের বাজারে অপরিবর্তিত সোনার দাম, রুপার দরও স্থিতিশীল


প্রকাশের সময় : আগস্ট ৪, ২০২৬, ১১:০০ পূর্বাহ্ণ /
দেশের বাজারে অপরিবর্তিত সোনার দাম, রুপার দরও স্থিতিশীল

স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের বা পিওর গোল্ডের দাম বেড়ে যাওয়ার কারণ দেখিয়ে গত শুক্রবার দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছিল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ওইদিন সকাল ১০টা থেকে কার্যকর হওয়া নতুন দরে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা নির্ধারণ করা হয়েছিল। নতুন করে দাম সমন্বয় না হওয়ায় আজ মঙ্গলবারও এই একই দামে সোনা বিক্রি হচ্ছে।

বাজুসের সর্বশেষ বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, দেশের বাজারে বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকায় বিক্রি হচ্ছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সারা দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দর কার্যকর থাকবে।

এদিকে সোনার বাজার চড়া থাকলেও দেশের বাজারে রুপার দাম সম্পূর্ণ অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ৬০৭ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৩৭৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৭৯১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ২ হাজার ৮৫৮ টাকায় বেচাকেনা হচ্ছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh