Facebook Twitter Instagram YouTube

ইসলামাবাদের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু


প্রকাশের সময় : আগস্ট ২৬, ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ণ /
ইসলামাবাদের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের পাকিস্তান ইন্সটিটিউট অব মেডিকেল সায়েন্স (পিআইএমএস) হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ১৫ জন নবজাতকের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৬টা ৪৫ মিনিটে হাসপাতালের গাইনি ওয়ার্ডের নার্সারিতে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

হাসপাতাল কর্তৃপক্ষ ও উদ্ধারকারী কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, ঘটনার সময় নার্সারিতে মোট ১৬ জন নবজাতক ভর্তি ছিল। অগ্নিকাণ্ডের পর উদ্ধারকর্মীরা মাত্র একজন নবজাতককে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছেন। জেলা প্রশাসনের কর্মকর্তারা জিও নিউজকে জানিয়েছেন, মাতৃ ও শিশু স্বাস্থ্য (এমসিএইচ) ওয়ার্ডে এসি কম্প্রেসর বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয় এবং এর ফলে ১৪ জন নবজাতক দগ্ধ হয়ে মারা যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া উদ্ধার অভিযানের ভিডিওতে দেখা যায়, দমকল বাহিনীর কর্মীরা হাসপাতালের তৃতীয় তলায় অবস্থিত নবজাতক ইউনিটের জানালার কাচ ভেঙে ভেতরে প্রবেশ করছেন। বর্তমানে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং ঘটনাস্থলে দমকলকর্মীরা শীতলীকরণ কার্যক্রম পরিচালনা করছেন। এই ঘটনার কারণ ও পরিস্থিতি তদন্তের জন্য অতিরিক্ত জেলা প্রশাসকের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin