
বাংলাদেশ পুলিশবাহিনীকে অচিরেই জনপ্রত্যাশিত এবং জনবান্ধব বাহিনীতে রূপান্তরিত করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানিয়েছেন, বর্তমান সরকার বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর আইনি কাঠামোতে প্রয়োজনীয় পরিবর্তন আনছে এবং তাদের কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে।
বুধবার (২৬ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে বিএনপির আয়োজনে ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে তিনি বলেন, অপরাধ দমনে সরকার কঠোর অবস্থানে রয়েছে। উদাহরণ হিসেবে তিনি রংপুরের একটি ঘটনার উল্লেখ করে জানান, অপরাধ সংগঠিত হওয়ার পর যৌক্তিক সময়ের মধ্যেই জড়িতদের আইনের আওতায় আনা সম্ভব হয়েছে। রামিসা হত্যাসহ জাতীয়ভাবে আলোচিত প্রতিটি অপরাধের ক্ষেত্রেই সরকার দ্রুত ব্যবস্থা নিয়েছে এবং অপরাধীদের আদালতে সোপর্দ করেছে।
তিনি আরও যোগ করেন, বর্তমান সরকারের এই স্বল্প সময়ের কর্মতৎপরতার চেয়ে এর চেয়ে বেশি কিছু আশা করা এই মুহূর্তে যৌক্তিক হবে না বলে তিনি মনে করেন।
আপনার মতামত লিখুন :