Facebook Twitter Instagram YouTube

যমুনা নদীতে মহড়ার সময় নৌযান দুর্ঘটনা, ভারতীয় সেনা নিখোঁজ


প্রকাশের সময় : সেপ্টেম্বর ২, ২০২৬, ১:০৭ অপরাহ্ণ /
যমুনা নদীতে মহড়ার সময় নৌযান দুর্ঘটনা, ভারতীয় সেনা নিখোঁজ

ভারতের হরিয়ানা রাজ্যের যমুনানগর জেলায় যমুনা নদীর হাতনিকুণ্ড ব্যারাজে প্রশিক্ষণ ও মহড়া চলাকালে সেনাবাহিনীর একটি বোট দুর্ঘটনার কবলে পড়েছে। এ ঘটনায় এক সেনা সদস্য নিখোঁজ রয়েছেন।

স্থানীয় পুলিশের তথ্য অনুযায়ী, মঙ্গলবার মহড়া চালানোর সময় হঠাৎ বোটটি ডুবতে শুরু করে। সে সময় বোটে থাকা সেনা সদস্যরা লাইফ জ্যাকেট পরা অবস্থায় পানিতে ঝাঁপ দেন এবং তীব্র স্রোতে ভেসে যান। প্রথমে চারজন সেনা সদস্য স্রোতের তোড়ে ভেসে গেলেও তাদের মধ্যে তিনজন সাঁতরে নিরাপদে তীরে উঠতে সক্ষম হন। তবে একজন এখনও নিখোঁজ রয়েছেন।

দুর্ঘটনার খবর পেয়ে নিখোঁজ সেনাকে উদ্ধারে সেনাবাহিনী ও জেলা প্রশাসন যৌথভাবে বড় ধরনের তল্লাশি অভিযান শুরু করেছে। ইতোমধ্যে নদী থেকে ডুবে যাওয়া মোটরচালিত বোটটি উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে নিখোঁজ সেনা সদস্যের নাম ও বিস্তারিত পরিচয় এখনও প্রকাশ করেনি কর্তৃপক্ষ। তাকে উদ্ধারে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, এ সংক্রান্ত খবরটি ০২ সেপ্টেম্বর ২০২৬ তারিখ ১২: ৫৮ মিনিটে প্রকাশ করা হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh