Facebook Twitter Instagram YouTube

কমলগঞ্জ সীমান্তে বিএসএফের পুশইন, ৩ বাংলাদেশি আটক


প্রকাশের সময় : আগস্ট ৩০, ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ণ /
কমলগঞ্জ সীমান্তে বিএসএফের পুশইন, ৩ বাংলাদেশি আটক

মৌলভীবাজারের কমলগঞ্জ সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) জোরপূর্বক পুশইন করা দুই নারীসহ তিন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। গত শনিবার সকালে স্থানীয়দের সহায়তায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা তাদের আটক করেন।

আটককৃতরা হলেন নড়াইল সদর উপজেলার সিঙ্গা শোলপুর গ্রামের রানা মোল্লা (২৪), তার স্ত্রী মাহমুদা আক্তার লিমা (২২) এবং খুলনা জেলার বেজেরডাঙ্গা গ্রামের বাসিন্দা ময়না খাতুন (২০)।

স্থানীয় ও আনসার সূত্র জানায়, শ্রীমঙ্গল ব্যাটালিয়নের (৪৬ বিজিবি) আওতাধীন দেবলছড়া বিওপির সীমান্ত এলাকা দিয়ে গত শনিবার সকাল আনুমানিক ৭টা ৩৫ মিনিটে কমলগঞ্জ উপজেলার ৬ নম্বর আলীনগর ইউনিয়নের বকসিটিলা এলাকা দিয়ে বিএসএফ ওই তিনজনকে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেয়। স্থানীয় জনতা তাদের দেখতে পেয়ে ঘিরে রাখে। উল্লেখ্য, এর আগেও এই সীমান্ত এলাকা দিয়ে বিএসএফ পুশইন করার ঘটনা ঘটেছে।

ঘটনার খবর পেয়ে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আবু শাহাদাৎ মোহাম্মদ এনামুল হকের নির্দেশনায় আনসার সদস্য রশিদ মিয়া, ৫ নম্বর কমলগঞ্জ ইউনিয়ন দলনেত্রী সুরজাহান বেগম এবং ৭ নম্বর ওয়ার্ডের দলনেতা জায়েদ আহমেদ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে নিরাপদ হেফাজতে নেন। পরে পরিচয় শনাক্তকরণ ও আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে সকাল সোয়া ৯টার দিকে তাদের কমলগঞ্জ থানায় সোপর্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানিয়েছেন, জীবিকার সন্ধানে প্রায় দুই মাস আগে তারা সিলেট সীমান্ত দিয়ে ভারতে গিয়েছিলেন। শনিবার ভোর সাড়ে ৫টার দিকে বিএসএফ সদস্যরা তাদের চোখ বেঁধে বকসিটিলা সীমান্ত দিয়ে জোরপূর্বক বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কমলগঞ্জ থানার ওসি কমর উদ্দিন জানান, আটককৃতদের প্রাথমিক পরিচয় শনাক্ত করে নিশ্চিত হওয়া গেছে যে তারা বাংলাদেশি নাগরিক। কাজের তাগিদে কয়েক মাস আগে তারা অবৈধভাবে ভারতে গিয়েছিলেন। তিনি আরও জানান, আটককৃতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬, ১০: ৫৬আপডেট : ৩০ আগস্ট ২০২৬, ১১: ০৬

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানান, জীবিকার সন্ধানে প্রায় দুই মাস আগে সিলেট সীমান্ত দিয়ে তারা ভারতে গিয়েছিলেন। শনিবার ভোর আনুমানিক ৫টা ৩০ মিনিটে বিএসএফ সদস্যরা তাদের চোখ বেঁধে বকসিটিলা সীমান্ত দিয়ে জোরপূর্বক বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেয়। সকাল সোয়া ৯টার দিকে তাদের কমলগঞ্জ থানার পুলিশের কাছে সোপর্দ করা হয়। ঘটনা

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh