Facebook Twitter Instagram YouTube

বিয়ে নিয়ে নিজের ভাবনা জানালেন অভিনেত্রী কেয়া পায়েল


প্রকাশের সময় : অক্টোবর ৭, ২০২৬, ৭:৫৫ পূর্বাহ্ণ / ০
বিয়ে নিয়ে নিজের ভাবনা জানালেন অভিনেত্রী কেয়া পায়েল

তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। বিশেষ করে বিয়ে সংক্রান্ত কোনো বিষয় সামনে এলে তা নিয়ে শুরু হয় নানা আলোচনা। এবার নিজের বিয়ে ও জীবনসঙ্গী নিয়ে ভাবনার কথা জানিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল।

সম্প্রতি অভিনেত্রী কেয়া পায়েল ও চিত্রনায়ক আরিফিন শুভ সামাজিক যোগাযোগমাধ্যমে ‘হ্যাপিলি ম্যারিড’ লিখে পোস্ট দিলে তা নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হয়। অনেকেই ধরে নিয়েছিলেন তারা হয়তো গোপনে বিয়ে করেছেন। তবে পরে জানা যায়, এটি বাস্তব জীবনের কোনো ঘোষণা নয়, বরং তাদের নতুন সিনেমার গল্পের ইঙ্গিত। সোমবার জাহিদ প্রীতম পরিচালিত এই সিনেমাটির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়।

প্রিমিয়ার অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কেয়া পায়েল জানান, বিয়ের ক্ষেত্রে তার কাছে বাহ্যিক কোনো পরিচয় বা জেলা গুরুত্বপূর্ণ নয়। বরং জীবনসঙ্গী হিসেবে এমন একজনকে তিনি খুঁজছেন, যার সঙ্গে সারা জীবন কাটানো সম্ভব। তিনি বলেন, “সম্পর্কে সবচেয়ে বড় দরকার হলো বিশ্বাস, দুইজন মানুষের মধ্যে সম্মান। জেলা দেখে বিয়ে করবো না মানুষ দেখে বিয়ে করবো। বিয়ে নিয়ে এতো কিছু ভাবি না, শুধু এটাই ভাবি যে এমন একজন মানুষকে চাই যাকে নিয়ে সারাটা জীবন একসাথে থাকতে পারি।”

উল্লেখ্য, ‘হ্যাপিলি ম্যারিড’ সিনেমাটি আগামী ৭ অক্টোবর রাত ১২টায়, অর্থাৎ ৮ অক্টোবর ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পেতে যাচ্ছে। প্রথমবারের মতো এই সিনেমায় জুটি বেঁধেছেন আরিফিন শুভ ও কেয়া পায়েল। সিনেমাটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন সালাউদ্দিন লাভলু, তুষার খান, দীপা খন্দকার, ক্রিস্টিয়ানো তন্ময়, উম্মে জামিলাতুন নাঈমা, পারভেজ সুমন ও টুইংক ক্যারল।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin