Facebook Twitter Instagram YouTube

মহাখালীতে মেঘনা ব্যাংকের ১৩তম বার্ষিক সাধারণ সভা সম্পন্ন


প্রকাশের সময় : আগস্ট ৮, ২০২৬, ৩:৩৪ অপরাহ্ণ /
মহাখালীতে মেঘনা ব্যাংকের ১৩তম বার্ষিক সাধারণ সভা সম্পন্ন

রাজধানীর মহাখালীর মেডোনা টাওয়ারে অবস্থিত প্রধান কার্যালয়ে মেঘনা ব্যাংক পিএলসি-এর ১৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। গেল ০৬ আগস্ট ২০২৬ তারিখে এই সভার আয়োজন করা হয়।

ব্যাংকের সম্মানিত চেয়ারপার্সন মিস উজমা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় ব্যাংকের পরিচালনা পর্ষদের শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে অন্যতম হলেন— নির্বাহী কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ, নিরীক্ষা কমিটির চেয়ারম্যান মো: আলি আকতার রিজভী এফসিএ এবং ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মোহাম্মদ মামুনুল হক।

এছাড়া সাধারণ সভায় অংশ নেন ব্যাংকের স্বতন্ত্র পরিচালক মো: রজব আলী, মোহাম্মদ নজরুল ইসলাম ও হাবিবুর রহমান। ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মিজানুর রহমান এবং কোম্পানি সেক্রেটারি মোঃ জসিম উদ্দিন এফসিএস-সহ ব্যাংকের সাধারণ শেয়ারহোল্ডাররাও এই সভায় উপস্থিত ছিলেন।

১৩তম বার্ষিক সাধারণ সভায় মেঘনা ব্যাংকের পক্ষ থেকে উন্নত গ্রাহক সেবা প্রদানের মাধ্যমে দেশের আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করা হয়। একই সঙ্গে দেশের অর্থনৈতিক সমৃদ্ধি ও টেকসই প্রবৃদ্ধি অর্জনে নিজেদের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে ব্যাংকটি।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy