Facebook Twitter Instagram YouTube

২ সেপ্টেম্বর দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস


প্রকাশের সময় : আগস্ট ৩০, ২০২৬, ১:৩৩ অপরাহ্ণ /
২ সেপ্টেম্বর দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস

দীর্ঘদিন সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা শেষে আগামী ২ সেপ্টেম্বর দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এই তথ্য নিশ্চিত করেছেন।

শায়রুল কবির খান জানান, আগামী বুধবার (২ সেপ্টেম্বর) রাত ৯টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে মির্জা আব্বাসের ঢাকায় অবতরণ করার কথা রয়েছে।

দীর্ঘদিন সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা নেওয়ার পর মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী তিনি আল্লাহর রহমতে অনেকটা সুস্থ হয়ে মালয়েশিয়া থেকে দেশে ফিরছেন। শায়রুল কবির খান আরও বলেন, মির্জা আব্বাসের চিকিৎসা দীর্ঘদিন ধরে সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চলছিল। মেডিকেল বোর্ডের পরামর্শের পর তিনি দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh