Facebook Twitter Instagram YouTube

বাংলাদেশে কর্মরত বিদেশিদের ব্যাংক হিসাব খোলার নতুন নির্দেশনা


প্রকাশের সময় : আগস্ট ১৯, ২০২৬, ৬:০০ পূর্বাহ্ণ /
বাংলাদেশে কর্মরত বিদেশিদের ব্যাংক হিসাব খোলার নতুন নির্দেশনা

বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকদের ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার (১৮ আগস্ট) কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

নতুন নির্দেশনায় বলা হয়েছে, 'এ-৩' ভিসা ক্যাটাগরি এবং অন্যান্য কর্মসংস্থান ভিসা ক্যাটাগরিতে বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকদের ক্ষেত্রে ব্যাংক হিসাব খোলার আগে তাদের ওয়ার্ক পারমিট হালনাগাদ আছে কি না, তা নিশ্চিত করতে হবে। বৈধ ওয়ার্ক পারমিট থাকলে প্রচলিত 'কেওয়াইসি' (KYC) বিধি পরিপালন সাপেক্ষে ব্যাংক হিসাব খোলার সুযোগ দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের সার্কুলার অনুযায়ী, বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকদের বেতন ও ভাতা ব্যাংকের মাধ্যমে গ্রহণ করা জরুরি। এ লক্ষ্যে হালনাগাদ ওয়ার্ক পারমিট থাকা বাধ্যতামূলক করা হয়েছে। এর আগে গত ২৯ এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা একটি পরিপত্রের সূত্র ধরে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, 'এ-৩' ভিসা ক্যাটাগরিতে কর্মরত বিদেশিদের বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) কাছ থেকে ওয়ার্ক পারমিট নিতে হয় এবং মেয়াদ শেষে তা নবায়ন করতে হয়।

অনেক ক্ষেত্রে ওয়ার্ক পারমিটে ব্যাংকের মাধ্যমে বেতন-ভাতা গ্রহণের শর্তও উল্লেখ থাকে। এই প্রেক্ষাপটে, বৈধ ওয়ার্ক পারমিট ছাড়া সংশ্লিষ্ট বিদেশি নাগরিকদের ব্যাংক হিসাব খোলার সুযোগ না দেওয়ার জন্য সব ব্যাংককে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh