
রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকের খেলাপি ঋণ কমানোর জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হলেও পরিস্থিতির তেমন কোনো উন্নতি হয়নি। নতুন ঋণ বিতরণ কমিয়ে আনার পরও পুরোনো ঋণের বড় একটি অংশ দফায় দফায় খেলাপি হয়ে পড়ছে। বাংলাদেশ ব্যাংক থেকে নানা ধরনের নীতি-সুবিধা দেওয়ার পরও এসব ব্যাংক খেলাপি ঋণ কমাতে ব্যর্থ হচ্ছে।
বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের প্রথম ছয় মাসেই এই পাঁচ ব্যাংকের খেলাপি ঋণ ৬,০০০ কোটি টাকার বেশি বেড়েছে। শুধু খেলাপি ঋণের পরিমাণই নয়, ব্যাংকগুলোর নিরাপত্তা সঞ্চিতি বা প্রভিশন ঘাটতি এবং মূলধন ঘাটতিও বর্তমানে বড় আকার ধারণ করেছে।
ব্যাংক কর্মকর্তাদের ভাষ্যমতে, আওয়ামী লীগ সরকারের আমলে যেসব বড় ব্যবসায়ী গ্রুপ বিপুল পরিমাণ ঋণ নিয়েছিল, তাদের অনেকেই এখন ঋণ পরিশোধে আগ্রহ দেখাচ্ছে না। এর পাশাপাশি পুরোনো খেলাপি ঋণের সঙ্গে নতুন করে আরও ঋণখেলাপি হওয়ার ঘটনা যুক্ত হচ্ছে। ফলে একদিকে নীতি-সুবিধা দিয়ে কিছু ঋণ সাময়িকভাবে নিয়মিত দেখানো সম্ভব হলেও, নতুন খেলাপি ঋণ ও পুরোনো বকেয়া বাড়তে থাকায় সামগ্রিকভাবে খেলাপি ঋণের পরিমাণ কমছে না।
আপনার মতামত লিখুন :