
রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জামায়াতে ইসলামীর জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমেদের পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) নির্বাচন ভবনে এই মনোনয়নপত্র জমা দেওয়া হয়।
জামায়াতের সাবেক সংসদ সদস্য হামিদুর রহমান আযাদ অলি আহমেদের পক্ষে রিটানিং কর্মকর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসিরুদ্দিনের কাছে এই মনোনয়নপত্র দাখিল করেন।
আপনার মতামত লিখুন :